
গাজীপুর - ৪ শ্রীপুরের নবনির্বাচিত এমপি অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা করেছেন ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় পৌরসভার মাওনা চৌরাস্তা হইতে উজিলাব (২৩০০ মিটার) রাস্তার এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর উপজেলা বি এন পির আহ্বায়ক মো. আ. মোতালেব, সাবেক সভাপতি মো. শাহজাহান ফকির, শ্রীপুর পৌর বি এন পির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. শাজাহান মোড়ল প্রমুখ।
এছাড়াও এ সময় শ্রীপুর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত