
পটুয়াখালীর দুমকি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোছাঃ ফরিদা সুলতানা।সোমবার সন্ধ্যায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক নবাগত ইউএনও’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
নতুন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা'র বাড়ি রংপুর বিভাগের গাইবান্ধা জেলায়। তিনি এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন, দুমকি থেকে ৫১০ কিঃ মিঃ দুরে আমার বাড়ি। এখানে আপনারাই আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন। তিনি দুমকি উপজেলার সকল জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত