
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি:প্রানীসম্পদে হবে উন্নতি" এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রানীসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প প্রানীসম্পদ অধিদপ্তরের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) বেলা ১১টায় দুমকি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা প্রাণিসম্পদ অফিসার (অঃদঃ) ডা. মো. আলাউদ্দিন মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, পটুয়াখালীর উপ-পরিচালক জনাব শুভেন্দু সরকার।
উপজেলা প্রানীসম্পদ দপ্তরের এলডিডিপি কর্মকর্তা ডা. অশোক হালদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমির হোসেন হাওলাদার, যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদার প্রমুখ। প্রদর্শনীতে খামারিদের মধ্যে বক্তব্য রাখেন মো. আলমাস হাওলাদার, মোসা. ইরানি বেগম।
প্রদর্শনীতে বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, খামার প্রযুক্তি, কৃত্রিম প্রজনন কার্যক্রম ও আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত স্টল স্থান পায়। স্থানীয় খামারিরা আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ গ্রহণ করেন এবং নতুন প্রযুক্তি ঘুরে দেখেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত