
গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপি নেতা নঈম উদ্দিন ফকির ও তার সহযোগী নেতাকর্মীদের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগীরা।
সোমবার(৬ অক্টোবর) বিকেলে শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নঈম উদ্দিন ফকির বলেন,আমি দীর্ঘদিন যাবৎ মামলা হামলা জেল-জুলুম ও পুলিশী নির্যাতনের মধ্য দিয়ে বি.এন.পির রাজীনীতির সাথে জড়িত।
আমি বিগত আওয়ামী দুঃশ্বাসনের সময় শ্রীপুর পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করতেছি। আমার প্রতিদ্বন্দি প্রার্থীরা আমাকে বিএনপির পদ বঞ্চিত করতে আমিসহ আমার সমর্থিত নেতা কর্মীদের বিরুদ্ধে মাদক সহ অন্যান্য মিথ্যা তথ্য সম্বলিত অপপ্রচার চালিয়ে আসছে। আমি মিথ্যা ও ষড়যন্ত্রকারীদের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, আমার জনপ্রিয়তায় হিষাম্বিত হয়ে তারা আমার বিরুদ্ধে এমন অপপ্রচার করে আসছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত