পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল জলিল দর্জি (৭৬) শনিবার বিকেলে দক্ষিণ রঘুনাথপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। (৩০ মার্চ) রবিবার সকাল দশটায় মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজের শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাঈদ ও কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত