পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার,উপজেলা জামায়তের আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জলিল, শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু,প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাফিজুর রহমান, মানজুর লিওন প্রমুখ।
এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের আত্মীয়-স্বজনরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে শহীদ ও আহত ব্যক্তিদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের অংশগ্রহণ করে কাউখালী উপজেলার ৬ জন ছাত্র জনতা গুরুতর আহত হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত