
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মীসভা চৌরাস্তা বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত হয়।
শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, উপজেলা মহিলা দলের সভাপতি জ্যেষ্ঠ প্রভাষক নুরুন্নাহার মনু, সাধারণ সম্পাদক শামীমা আক্তার, বিএনপি নেত্রী শিক্ষিকা সাহানা আক্তার নিলু, জাকিয়া বেগম রানু প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই। আলোচনা শেষে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পিরোজপুর ২ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত