দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভা সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জি এম এনামুল হক, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান, লেবুখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খলিল শরীফ প্রমূখ।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নের্তৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত