
ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের নেয় এবারও সেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাবের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করেছে সংগঠনটির পক্ষ থেকে। কুয়াকাটা পৌরসভার ৯টি ওয়ার্ড এবং পার্শবর্তী ইউনিয়নের কিছু প্রান্তিক মানুষের কাছে ঈদ সামগ্রিক পৌঁছে দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
সমাজের একবারে নিম্ন শ্রেণির মানুষের সাথে ঈদ আনন্দ ভাগকরে নিতে এই আয়োজন। কুয়াকাটা তরুণ ক্লাবের পথ চলা শুরু হয় ২০১২ সাল থেকে। সংগঠনটি সম্পূর্ণ সেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কুয়াকাটা ভিন্ন মানবিক ও সামাজিক কর্মকান্ড নিয়ে।
তরুণ ক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ মাহফুজ আহমেদ বলেন, কুয়াকাটা তরুণ ক্লাব একটি সেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘ কুয়াকাটায় মানবিক সামাজিক কাজ করে আসছে তারি ধারাবাহিকতায় এবছর ঈদে সমাজের অবহেলা হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে আমাদের সংগঠনের সমর্থ অনুযায়ী সবাই মিলে চেষ্টা করেছি কিছু ঈদ সামগ্রিক মানুষ কাছে পৌঁছে দেয়ার।
সমাজের অনেক বৃত্তবান মানুষ রয়েছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এবারের ঈদ আরো বেশি আনন্দময় করতে আপনার আশেপাশে থাকা প্রান্তিক মানুষগুলো পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। সমাজের যেকোন ভালো কাজগুলোতে আমাদেকে ডাকলে কুয়াকাটা তরুণ ক্লাবে সকল সদস্যরা সম্পূর্ণ সেচ্ছাসেবী কাজ করতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আমাদের জন্য দেয়া করবেন আমাদের এই মানবিক ও সামাজিক কাজ গুলো যেনো আগামী দিনগুলোতে অব্যাহত থাকে।
কুয়াকাটা তরুণ ক্লাবের সভাপতি, এইচ এম রাসেল বলেন আমরা বিগত দিনগুলোতে আমাদের সংগঠনের নিজস্ব আর্থসহয়তায় সেচ্ছাসেবী হিসেবে কুয়াকাটার উন্নয়নে সবার পাশে থেকে কাজ করেছি এবং প্রতি বছর ঈদ কোরবানিতে সমাজের একবারে অবহেলিত জনগোষ্ঠীর কথা চিন্তা করে আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু ঈদ সামগ্রিক বিতরণ করেছি তাদের মাঝে।
আপনারা জানেন সমাজের ভালো কাজগুলোতে তরুণ ক্লাব সব সময় অগ্রণী ভুমিকা রেখে আসছে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে, মাদক বিরোধী সভা সেমিনার, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান, উপকূলীয় এলাকার মানুষদের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সম্পর্কে সচেতনতা মূলক ক্যাম্পিন সহ স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশের জাতীয় প্রোগ্রাম গুলোতে আমরা সেচ্ছাসেবী সংগঠন হিসেবে সব সময় অংশ গ্রহণ করে থাকি।
এবারের ঈদের আনন্দকে ভাগাভাগি করতে যে সামগ্রিক বিতরণ করেছি আগামীতে বড়ো পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের সংগঠনের।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত