ঈদের ছুটিতে পর্যটক কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। সরকারি টানা নয় দিনের ছুটিকে কেন্দ্র করে ঈদ উৎসব উদযাপনে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমন ঘটে। কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতে আনন্দে মেতেছেন। অনেকে সমুদ্রের তীরে আছড়ে পরা ঢেউয়ের সঙ্গে ডুব সাতার কাটতেছে। কেউবা আবার বালু দিয়ে ভাষ্কর্য বানাচ্ছে ।
অনেকে আবার সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্তে আপন মনে ঘুরে দেখছেন। এছাড়া অনেকেই ছাতা বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। গঙ্গামতি ও লেম্বুরবন,মিশ্রি পাড়া সহ সকল দর্শনী স্থানে পর্যটকদের বাড়তি উপস্থিতি রয়েছে। পর্যটকদের আগমনে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে শতভাগ হোটেল মোটেলগুলো। আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ সদস্যরা।
ঢাকা থেকে আসা পর্যটক মোঃ আমিনুল ইসলাম বলেন, আমি পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটায় এসেছি সবার কাছে ভালোই লাগলছে জায়গাটি।এখানকার পরিবেশ, লোকজনের আতিথিয়তায় আমরা মুগ্ধ এবং প্রচুর পর্যটক আসছে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় আমরা খুব সহজেই ঢাকা থেকে কুয়াকাটায় আসতে পারছি।
ঝিনুক দোকানী কে এম শাহীন বলেন, ঈদের লম্বা ছুটিকে কেন্দ্র করে এ পর্যটন মৌসুমে কুয়াকাটায় ব্যপক পর্যটক আসছে।সকল ব্যবসায়ীর মুখে হাসি ফুটেছে। ফুচকা,চটপটি, ফিস ফ্রাই দোকান গুলোতে সন্ধ্যার পরে পর্যটকদের ভিড় চোখে পরার মতো।
কুয়াকাটা হোটেল মোটেল ওর্নাস এসোসিয়েশন সভাপতি এম এ মোতাবেক শরীফ বলেন, ঈদের ছুটিকে কেন্দ্র করে আরো পর্যটক বারবে আশাকরি। আমাদের সকল হোটেল অগ্রীম বুকিং রয়েছে। প্রায় হোটেলের ৯০% রুম বুকিং রয়েছে। পর্যটকে নিরাপত্বায় উপজেলা প্রশাসন সহ আমরা সার্বক্ষণিক প্রস্তুত। পর্যটকদের আগমনে সকল ব্যবসায়ীদের মুখে হাসি দেখা যাচ্ছে। সরকারি ৯ দিনের লম্বা ছুটিকে কেন্দ্র করে লক্ষাধীক পর্যটকের আগমন ঘটবে বলে তিনি আশা করেন।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের, পুলিশ পরিদর্শক শাখাওয়াত হোসেন তপু জানান, পর্যটকদের নিরাপত্তায় আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন পর্যটন স্পট গুলোতে ছড়িয়ে-ছিটিয়ে আছে ট্যুরিস্ট পুলিশের বেশ কয়েকটি টিম। পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে। সূর্যউদয় এবং সূর্যঅস্তে স্থানে আমদের টিম কাজ করছে। সাদা পোশাকেও আমাদের ফোর্স রয়েছে কোন ধরনের অপরাধ সংগঠিত না হতে পারে সেদিকে আমাদের বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, এ বছর লম্বা ছুটির কারনে ব্যাপক পর্যটকের আগমনে আমরা পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি। মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা টুরিস্ট পুলিশ, ও কুয়াকাটা পৌর সভার পক্ষ থেকে পর্যটকদের সেবায় সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে। সরকারি লম্বা ছুটির কারনে এবছর কুয়াকাটায় পর্যটকের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করি।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত