
পিরোজপুরের কাউখালী উপজেলার সতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকাল দশটায় (২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান,
কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয় আসতে হবে। শিক্ষার্থীদের প্রকৃতি বন্ধু হবে তার পাঠ্যপুস্তক। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন কোন বৈষম্য তৈরি করা যাবে না। সকল শিক্ষার্থীদের সমান চোখে দেখতে হবে। শিক্ষার পাশাপাশি আদব-কায়দা ও নম্রতা থাকতে হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত