দৈনিক দেশ রূপান্তর পত্রিকার মার্কেটিং অফিসার কামাল হোসেনের পিতা পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের নিবাসী হাজী আব্দুল খালেক (৮৬) বুধবার ১৮ ডিসেম্বর সকালে ঢাকার মিরপুর ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি রাজিউন) মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আসরের নামাজের বাদ মরহুমের গ্রামের বাড়িতে জানাজা নামাজের শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ও কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত