বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা নদীর উপর দাঁড়িয়ে থাকা বাসন্ডা বেইলি ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ৩৪ বছর ধরে সেবা দিয়ে আসা এই সেতুটি এখন জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ এবং প্রতিদিন হাজারো যানবাহনের চাপে ধুঁকছে। স্থানীয়রা এটিকে “সড়ক বিভাগের ডিম পাড়া হাঁস” নামে অভিহিত করলেও, তাদের দুঃখ-দুর্দশার শেষ নেই ।
যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা সেতুটির দৈর্ঘ্য ১২৪ মিটার ও প্রস্থ ৭.৩০ মিটার। ১৯৯১-৯২ সালে নির্মিত এই সেতুটি এখন লক্কড়-ঝক্কড় অবস্থায় রয়েছে। ভারী যানবাহন উঠলেই সেতুটি দুলতে থাকে, বিকট শব্দে কেঁপে ওঠে আশেপাশের বাসিন্দারা । সেতুর প্লেটে ৬০০-৭৩০টি জোড়াতালি দেওয়া হয়েছে, যা বারবার ছুটে যাচ্ছে। নাট-বল্টু খুলে পড়ার পাশাপাশি প্লেট ফেটে যাচ্ছে প্রতিদিন ।
হাজারো গাড়ি পারাপারে বাড়তি ঝুঁকি বর্ষা মৌসুমে সেতুটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। প্লেটের ফাঁক দিয়ে পানি প্রবেশ করায় জং ধরে যায়, ঝালাই দুর্বল হয়ে পড়ে। তবুও বিকল্প পথ না থাকায় প্রতিদিন ৫০০-৭০০ ভারী যানবাহন ঝুঁকি নিয়েই পার হচ্ছে । স্থানীয় চালকরা জানান, “গাড়ি নিয়ে ব্রিজে উঠলে মনে হয় ভূমিকম্প।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত