
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী-আগৈলঝাড়া মনোনীত এমপি প্রার্থী (নমিনি)আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান আগৈলঝাড়ার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, বৃহস্পতিবার বাহাদুরপুর কলেজ, বাসাইল ডিগ্রিকলেজের শিক্ষকমন্ডলির সাথে তিনি পৃথকভাবে মতবিনিময় সভা ও গণসংযোগ করেন।
মতবিনিময়কালে তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায় এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষায় গড়ে তোলা-সহ বিভিন্য বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষক সমাজ হলো জাতির চালিকা শক্তি। তাদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
এসময় ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আল-আমীন, সেক্রেটারী মো. শফিকুল ইসলাম, সাবেক সভাপতি মো. জামীল-সহ-নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবির ও স্থানীয় বিশিষ্টজনরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত