
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ১-আসন (গৌরনদী- আগৈলঝাড়া) জামায়াত মনোনীত প্রার্থীর দাঁড়িপাল্লার সমর্থনে আগৈলঝাড়ায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নমিনির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম মাধ্যমিক কিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, রত্নপুর ও চাউকাঠি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রত্নপুর ইউনিয়নের সবভাপতি মো. ইব্রাহীম এর সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার দিনভর মতবিনিময় সভায় অংশ নেন জামায়াত মনোনীত গৌরনদী-আগৈলঝাড়ার দাড়িঁ পাল্লার প্রার্থী আলহাজ¦ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন রত্নপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী নাঈমুল ইসলাম হাবিবী, সাবেক উপজেলা আমীর মাওলানা মো. জামান শরীফ, ওয়ার্ড সভাপতি আবদুল লতিফ বেপারী, ইউনিট সভাপতি মো. মাসুম হাওলাদারÑসহ জামায়াতের স্থানীয় নেতা কর্মীবৃন্দ। এ সময় জামায়াত মনোনীত গৌরনদী-আগৈলঝাড়ার দাড়িঁ পাল্লার প্রার্থী আলহাজ¦ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান মিক্ষকদের সাথে কুশল বিনিময় ও আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত