
গাজীপুরের শ্রীপুরে জুলাই সনদ এর আইন ভিত্তি ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামী।
বুধবার ( ১৫ অক্টোবর ) দুপুরে গাজীপুর জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে জাতীয় নির্বাচনে জুলাই সনদ এর আইন ভিত্তি ও পিআর পদ্ধতি (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের জামায়াতের মনোনীত প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।তিনি আরও বলেন,গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এই ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সরকার যদি আমাদের দাবিগুলো না মেনে চলে তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির,উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আফজাল হোসেন খান, পৌর আমির ডা. আনিসুজ্জামান,গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী,বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান,প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো. সুলাইমান হোসাইন,তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার প্রমুখ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত