
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বিসিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আছর গৌরনদীর চড়ুইভাতি রেস্তোরা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আল-আমিন। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমীর মাওলানা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মজলিসে মুফাছসিরিন কেনিদ্রীয় ভাইস প্রেসিডেন্ট, বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সদস্য সচিব ও বরিশাল-১ আসনের জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ¦ কামরুল ইসলাম খান।
বক্তব্য রাখেন সরকারী গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন সিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আগৈলঝাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিশ পৌরনদী উপজেলা সভাপতি মো. ফকরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক শরীফ শফিকুল রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ হোসেন শরীফ, পৌর জাতায়াতের আমির আলহাজ¦ মাওলানা মো. হাফিজুর রহমান জেলা ওলামা পরিষদের সেক্রেটারী মাওলানা জাকির হোসেন-সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আলহাজ¦ কামরুল ইসলাম খান।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত