
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ড. জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সহকারী রিটার্নিং অফিসার সজীব আহমেদের কার্যালয়ে তিনি উপস্থিত হয়ে এ মননোয়নপত্র দাখিল করেন। এ সময় এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিশ বাংলাদেশের নেতাকর্মীসহ গাজীপুর-৩ সংসদীয় আসনের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়পত্র দাখিলের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত গাজীপুর ৩ আসনের দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আমরা মনে করি বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে ধারণ করে আমরা আগামিতে এদেশে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের মুক্তির জন্য একটি ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করে যাবো৷ আমি বিশ্বাস করি জাতি এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। আপনারাতো জানেন কোনো দখলবাজি, সন্ত্রাসীর ইতিহাস জামায়াত ইসলামীতে নেই।
তিনি আরো বলেন, আমি গাজীপুর–৩ আসনের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ চেষ্টা করবো।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত