ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ইসলামিক ফাউন্ডেশনে নানা আয়োজনে মহান বিজয় দিবসের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা কোরআন মাজিদ খতম বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
সোমবার ১৬ ডিসেম্বর বোরহানউদ্দিন মডেল মসজিদ কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে ফিল্ড সুপার ভাইজার এফ এম আহম্মদ রশীদ আরাফাত সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার বক্তব্য তিনি বলেন, মহান বিজয় দিবস এসেছে ৩০ লক্ষ মানুষের শহীদের মাধ্যমে, অসংখ্য মা- বোনের ইজ্জতের বিনিময়ে। আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হয়ে ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে মাঝে
১৯৬৬, ১৯৬৭, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাত্রে পাকিস্তানী হানাদার বাহিনী আমাদের ঘুমন্ত বাংঙালী জাতির উপর বরবর হামলা চালায়। তার পর দিন ২৬ শে মার্চ শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদের বীর মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা যুদ্ধ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অসংখ্য শহীদের বিনিময়ে স্বাধীনতার একটি লাল সবুজের পতাকা পাই। আমরা এই স্বাধীনতা ও লাল সবুজের পতাকার মান অখুন্ন রাখব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌরসভা (৫ নং ওয়ার্ড) জামায়াতে ইসলামি সভাপতি হাফেজ অজিউল্যাহ।
উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সদস্য ও দৈনিক কালবেলা বোরহানউদ্দিন প্রতিনিধি এইচ এ শরীফ, উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মোজাম্মেল হক,সাধারণ কেয়ার টেকার আবদুস সালাম,মোঃ জাবের হোসেন,মোঃ জাফর ইকবাল। অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন শিক্ষক মোঃ রফিকুল ইসলাম,অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষক মোঃ অজিউল্যাহ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত