পিরোজপুরের কাউখালীতে ২৫ নভেম্বর সোমবার সকাল ১১ টায় নারীর এগিয়ে চলা প্রকল্পের (নারী পক্ষ) আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সামনে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৪ বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর ইসলাম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, নারী নেত্রী সাজিয়া সুলতানা রেশমা, সাথী হালদার, শুক্লা দে, বিজলী দাস, রত্না দাস, শারমিন প্রমুখ।
এ সময় নারী বক্তারা বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াও একসাথে। নারী নির্যাতন বন্ধ করি। আমার কথা আমি বলব স্বাধীনভাবে পথ চলব।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত