বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্নের কালুরঘাট সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এর প্রাক প্রস্তুতির অংশ হিসেবে সেতুর দুই প্রান্তের বিভিন্ন স্পট পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
আগামী ১৪ মে কালুরঘাটে নতুন রেল কাম সড়ক সেতু উদ্বোধনের কথা রয়েছে। এ উপলক্ষে বোয়ালখালীতে প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস আগমন হতে পারে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪ঃ০০ টায় এ উপলক্ষে বোয়ালখালীতে সরেজমিনে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কালুরঘাট সেতু নির্মাণ সংক্রান্ত প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালকসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, বোয়ালখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত