
গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়ার ১৮ মাস পর বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আঁধারে জাতীয় পতাকা উত্তোলণ করেছে দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাতে শহীদ মিনারে ফুল দিয়ে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলণ করে এ ঘটনার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এতে উপজেলার জুরে আলোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছসেবক লীগের বার্থী ইউনিয়ন শাখার সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা, সরকারি বরিশাল কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাসুম সরদার, নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম মোস্তফা, আজিজুল মোল্লাসহ কয়েকজন শহীদ মিনারে ফুল দিচ্ছে।
এসময় তাদের বলতে শোনা যায় আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরনদী আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সকল শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করলাম, শহীদদের রক্ত বৃথা যেতে দেবনা।
অপর একটি ভিডিওতে দেখা গেছে, ওই ব্যক্তিরা গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলণ করছেন। এসময় তাদের বলতে শোনা যায়-দীর্ঘ ১৮ মাস পরে দক্ষিণ বাংলার মাটি মানুষের নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার যোগ্য উত্তরসূরী সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলণ করলাম।
এবিষয়ে গৌরনদী থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ধরনের কোন তথ্য জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত