
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে ফুল দিয়ে বরন করে নিয়েছে সর্বস্তরের জনতা। মন্ত্রী হওয়ার পর শনিবার সকালে প্রথমবার সরকারী সফরে বরিশাল আসলে দক্ষিণাঞ্চলের গ্যাটওয়ে খ্যাত গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে তাকে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, গৌরনদী প্রেসক্লাবের সদস্য, দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা।
এসময় তাকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীরা।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত