গৌরনদী উপজেলার দক্ষিন নাঠৈ পাঞ্জেগানা মসজিদ উদ্বোধনী গত শুক্রবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। দক্ষিন নাঠৈ হাওলাদার বাড়ি মসজিদ উদ্বোধণী অনুষ্ঠানে এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এলাকার বিসিষ্ট সমাজ সেবক মো. আবদুল বারেক ভুডি। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, মো. আলমগির হাওলাদার, মো. তোতামিয়া, মো. বাবুল হাওলাদার, মো. কাওসার হাওলাদার, মো. রুহুল আমীন হাওলাদার, আবদুস ছালাম সরদার, মো. হাসানাত হাওলাদার, মো. ফারুক হাওলাদার, মো. রাকিব, মো. সাকিব-প্রমুখ।
ষে এলাকার সবার সহযোগিতায় মসজিদটি সফল ভাবে নির্মিত হওয়ার জন্য ও মসজিদ নির্মানে সার্বিক ভাবে যে সকল যুবক অক্লান্ত পরিশ্রম করেন সবার সুস্থ্যতাও দ্বীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত