গাজীপুরের শ্রীপুরে উদ্বোধন হলো তাফহীমুল কুরআন কওমি মাদ্রাসার এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) সন্ধ্যার পর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার ঢালীপাড়া এলাকায় প্রতিষ্ঠিত অত্র মাদ্রাসার উদ্যোগে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজ্বী মুহাম্মদ রহমত উল্লাহ 'র' সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা কবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক খাইরুল বাশার ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষক মাওলানা নাসির উদ্দিন,ঢালীপাড়া দারুস ছালাম জামে মসজিদের সভাপতি হাজ্বী মোঃ মনসুর আলী ও সাধারণ সম্পাদক হাজ্বী নূরুল ইসলাম ঢালী।
আরো উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, মজিবুর রহমান, হাজ্বী আতাউর রহমান, আব্দুল্লাহ তারেক রানা,নাজমুস সাকিব, আব্দুর রাজ্জাক, দৈনিক বর্তমান ও সমবানীর শ্রীপুর প্রতিনিধি মোঃ শাহাদত হোসাইন প্রমুখ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত