আজ ২২/০৪/২০২৫ রোজ রবিবার বেলা ১০ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের নবাগঠিত কমিটির সভাপতি জাতীয়তাবাদী দল বিএনপির সিঃ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন শরিফ, উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম টুকু, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুসালে, বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক, গভর্নিং বিডির বিদ্যুোৎসাহি সদস্য সিরাজুল আলম খান রাজিব সহকারী এটর্নি জেনারেল ফর বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিদ্যুোৎসাহী সদস্য মোঃ গোলাম সরোয়ার রুস্তম, উপস্থিত ছিলেন প্রভাষক বৃন্দ, উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদ ছাত্র দলের আহ্বায়ক মোঃ নাসির জমাদ্দার যুবদলের আহ্বায়ক মোঃ দিপু সিকদার, উপস্থিত ছিলেন মোঃ সিমুল,মোঃ রাজু প্রমুখ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত