পিরোজপুরের ভান্ডারিয়ায় ইমাদ পরিবহনের নতুন কাউন্টার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রবিবার বিকাল ৫টায় বাসস্ট্যান্ডে এই কাউন্টার উদ্বোধন করেন ইমাদ পরিবহনের চেয়ারম্যান আজম খান।
ইমাদ পরিবহনের চেয়ারম্যান আজম খান জানান, এই নতুন কাউন্টারটি উদ্বোধনের ফলে ভান্ডারিয়া ও আশপাশের এলাকার যাত্রীরা এখন সহজেই পরিবহন সেবা নিতে পারবেন। নতুন কাউন্টারটি ইমাদ পরিবহনের যাত্রীদের জন্য উন্নত সেবা প্রদান করবে, পাশাপাশি যাত্রীদের জন্য নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে বলে জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জাল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইমাদ পরিবহনের এমডির মুখপাত্র হুমাইন কবির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনসহ বিভিন্ন ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত