
বরিশালের গৌরনদী উপজেলার কলাবাড়িয়ার মো. আবুল হোসেন খলিফা‘র সভাপতিত্বে ও গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যবসায়ী বিভাগের জেলা অর্থ সম্পাদক মুফতী মো. সাইফুল ইসলামের সম্মানে পবিত্র মাহে রমাদান-২০২৬ উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নলচিড়ার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল হোসেন ফকির।
বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ¦ মাওলানা হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো. সেলিম সরদার, গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, গরঙ্গল দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবুল হাসেম, হাফেজ আবদুল্লাহ আল-মামুন, উপজেলা যুব জামায়াতের সহ-সভাপতি এইছানুল হক ত্বহা-প্রমূখ।
শেষে মুফতী মো. সাইফুল ইসলামের দাদা, দাদীর হৃহের মাগফিরত কামনা ও উপস্থিত সকলের সফলতা এবং ইরান যুদ্ধে নিহত শিশু ও আহত মুসলিমের জন্য দোয়া-মোনাজাত পরিচালনা করেন, পৌর আমীর আলহাজ¦ মাওলানা হাফিজুর রহমান।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত