মিসেস অনন্যা হাওলাদারঃ ভোলা জেলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৮ মার্চ আসর বাদ মসজিদ মার্কেট আফাসউদ্দিন খান বাড়ি জামে মসজিদ কমপ্লেক্সে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কার্যালয়ে বোরহানউদ্দিন উপজেলা শাখার বোরহানউদ্দিন শাখার সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম বাবুল সভাপতিত্বে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌরসভা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আঃ আহাদ আনছারী, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদ সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার , সাচরা ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওলানা মোঃ ইউসুফ হাসান, ভোলা জেলার সাধারন সম্পাদক মোঃ হোসেন।
উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বোরহানউদ্দিন শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হাওলাদার, হেলথ সেক্রেটারী আবদুল রহিম, ডাঃ রাহাদ আলম , মোঃ নাসির, মোঃ কামাল, মোঃ সামছুদ্দিন সহ ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও দেশের কল্যাণে দোয়া মোনাজাত করা হয় ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত