
আজ ১৪/১০/২০২৫ বেলা ১১ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার সৃতিসৌধ চত্বরে বে সরকারী এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারীগরীসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া , ১৫০০ টাকা চিকিৎসা বাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারীর দাবিতে এবং ঢাকায় শিক্ষক হেনস্হা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও একটি র্যালি করেন উপজেলা বে সরকারী শিক্ষক ও কর্মচারী বৃন্দ পড়ে উপজেলা সড়কে ন্যায্য দাবী আদায়ে ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে প্রভাষক মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বামনা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অবঃ অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামির বামনা উপজেলা আমির হাফেজ মাওঃ মোঃ সাইদুর রহমান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওঃ আবুল কালাম আজাদ, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুর হোসেন, খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আবু জাফর, লক্ষীপুরা দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ মফিদুল ইসলাম, লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ মাহবুবুর রহমান প্রমূখ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত