ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ইহুদী রাষ্ট ইসরাইলের ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা ও সকল পণ্য বর্জনের আহবানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।
শনিবার ২৬ এপ্রিল সকালে সংগঠনের সভাপতি তপন কান্তি দে সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সাধারণ সম্পাদক ঠাকুর দাস মিত্র,সিনিয়র সহ-সভাপতি প্রফেসর লিটন রক্ষিত, উপজেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নিরব কান্তি দে,জন্টু মজুমদার,প্রবল চন্দ্র দে। বক্তারা বলেন, স্বাধীন মুসলিম দেশ ফিলিস্তিনের উপর ইহুদী রাষ্ট ইসরাইলের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সাথে সাথে ইসরাইলের সকল পণ্য বর্জনের আহবান জানান। বিক্ষোভ মিছিল টি আমতলা থেকে পৌর বাজার প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত