ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়ন পরিষদে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য জেলেদের মাঝে উৎসব মুখর ভাবে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার ২৯ মার্চ সকালে বড়মানিকা ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থবছরের জাটকা আহরণে বিরত থাকা অসহায় জেলেদের মাঝে ফেব্রুয়ারি- মার্চ দুই মাসের বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য চাল বিতরণ। নিবন্ধিত ৩৭ শ জেলেদের মধ্যে বরাদ্ধকৃত ২২ শ জেলে ২ মাসের ৮০ কেজি চাল পেয়েছেন।
উপস্থিত ছিলেন বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার,ট্যাগ অফিসার উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আবুল বশার, বড়মানিকা ইউনিয়ন পরিষদ সচিব মোঃ কালিমুল্লাহ, ইউনিয়ন পরিষদ সকল সদস্যবৃন্দ,শুশীল সমাজ,গন্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত