
সিলেটে ফরহাদ বক্স (৬১) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপাল্টন পুলিশ । তিনি কোতোয়ালি থানা পুলিশের হাজতে রয়েছেন।
সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জালালাবাদ থানা পুলিশ সিলেটের আখালিয়া বাজারস্থ নিজ বাসা থেকে তাকে আটক করে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া পদে পদোন্নতিপ্রাপ্ত (ডিসি) সাইফুল ইসলাম।
ফরহাদ বক্স আখালিয়ার পূর্বাশা এফ/৩ এলাকার বাসিন্দা এবং মৃত হাজী চুনু মিয়ার পুত্র বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি থানা পুলিশের ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্স কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে সিলেটের প্রভাব বিস্তারকারীদের মধ্যে একজন হচ্ছেন সিলেট নগরের আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্স। শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদে শুধু সিলেট নগরী নয় দেশজুড়ে প্রভাব বিস্তার করতেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডঃ আব্দুল মোমেন পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে স্বীকৃত ছিল আওয়ামী লীগ পরিবার , প্রশাসন ও সমাজের সর্বস্তরে তার।
জানা গেছে তিনি সাবেক মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর ব্যক্তিগত সহকারি গাড়ি চালক ছিলেন। ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সম্পাদকিয় পদে ও।বর্তমানে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত