আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ আন্ত: বিভাগ ডাকাত দলের সদস্য সুনামগঞ্জের আন্ত:জেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের সিলেট রেঞ্জ ডিআইজি অফিস সূত্র।
গ্রেফতার মর্তুজ আলী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাহাদুর গ্রামের চেরাগ আলীর ছেলে।
রোববার সন্ধ্যায় শান্তিগঞ্জের গনিগঞ্জ বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরী পাইপগান, ৪টি কার্তুজ জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ আকরাম আলী জানান,
শান্তিগঞ্জ থানায় তার বিরুদ্ধেঅস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি মামলাও ডাকাতি মামলা রয়েছে। এছাড়া হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটে একাধিক মামলা রয়েছে ডাকাত সর্দার মর্তুজ
এর বিরুদ্ধে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত