
গাজীপুরে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে গাজীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
আটকরা হলেন মো. তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মো. মুশফিক তসলিম (২৭)। তারা দুজন সম্পর্কে বাবা -ছেলে। গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা তারা।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি বড় ও ১৯টি ছোট ছোরা, ৫টি করে বড়-ছোট চাপাতি ও রামদা, ২টি লোহার হাসুয়া, ১টি রামদা, ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধার করার উপকরণ)।এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান জানান, বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত গাজীপুর আর্মি ক্যাম্পের (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) নেতৃত্বে যৌথ বাহিনী গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত