পিরোজপুরের ভান্ডারিয়ায় পতিত সরকারের সাবেক প্রধান শেখ হাসিনার ফাঁসি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কৃষক দল। বুধবার বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শতাধিক কর্মী ও সমর্থক অংশ নেয়। মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশে ভান্ডারিয়া পৌর কৃষক দলের সভাপতি মো: শামীম শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান মুন্সী, উপজেলা কৃষকদলের সহ-সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান রিফাত, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি প্রমুখ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত