পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন এর সাবেক সহকারী পরিচালক মোহাম্মদ হানিফ হাওলাদার।
জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসময় এলএএম ইউনাইটেড মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সমীর চন্দ্র দাস, প্রভাষক গোলাম মাওলা লিটন, সমাজ সেবা আঃ খালেক খান, উপজেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন হাওলাদার, উত্তর শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফকরুল ইসলাম ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন মৃধা প্রমুখ। অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, রুবিনা আক্তার, ফারজানা আক্তার, পরীক্ষার্থী মারিয়া আক্তার, শিক্ষকদের পক্ষ থেকে শাহীন হোসেন প্রমুখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত