বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের শেরে -ই বাংলা সমবয় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবগঠিত এডহক কমিটির সভাপতি তহুরাতুন্নেসা ইউনুস কামালকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ (৮ এপ্রিল) বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের বিদায় শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শেষ বিদায় পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের তত্বাবধানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি তহুরাতুন্নেছা ইউনুস,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিয়ার মোঃ আবুল কালাম আজাদ আকন রানা, প্রধন ভক্তা ছিলেন মোঃ সাইফুল ইসলাম জামাল সাবেক সাধারণ সম্পাদক পাথরঘাটা উপজেলা বিএনপি, উপস্থিত ছিলেন আলহাজ্ব রুহুল আমিন শরীফ সদস্য বিশিষ্ট শিল্পপতি আহ্বায়ক কমিটি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি,মোঃ ইউনুস কামাল সদস্য আহবায়ক কমিটি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, মোঃ তওহিদুল
শরীফ সদস্য বরগুনা জেলা শাখা, বামনা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোর্শেদ আলম দিপু সিকদার, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক
মোঃ মেহেদী হাসান সুমন হাওলাদার,
গিয়াস উদ্দিন মন্টু,মোঃ জাফর হাওলাদার,
ছাত্র দলের আহ্বায়ক মোঃ নাসির জমাদ্দার,
সজিব হোসেন মুন্না,
প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন মোঃ ইদ্রিস হোসেন
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত