
সেচ্ছাসেবী সংগঠন "ডু সামথিং ফাউন্ডেশনের" উদ্যোগে কুয়াকাটা পৌরসভার ০১ নং ওয়ার্ডে অরকা পল্লীর ১৪০টি অসহায় জেলে পরিবারের মাঝে ঈদ সামগ্রিক বিতরণ করেছে সংগঠনের পক্ষ থেকে। ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টায় অরকা পল্লীর মাঠে ঈদ সামগ্রিক বিতরণ করা হয়। এসময় অরকা পল্লীর জেলে পরিবারের সকল সদস্যরা সেখানে উপস্থিত থেকে ঈদ সামগ্রিক গ্রহণ করেন।
ডু সামথিং ফাউন্ডেশনের সেচ্ছাসেবী মো. জাহিদুল ইসলাম বলেন,কুয়াকাটার অরকা পল্লীর অসহায় জেলে পরিবারের ঈদ আনন্দকে আরো বেশি আন্দময় করতে আমাদের এই আয়োজন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে এই অরকা পল্লীর অসহায় মানুষ গুলোর কথা জানতে পারি এবং তাদের জন্য আমরা ডু সামথিং ফাউন্ডেশনের পক্ষ থেকে এবারের ঈদকে সবার সাথে ভাগাভাগি করতে ঈদ সামগ্রিক পৌঁছে দেয়া জন্য তাদের কাছে ছুটে আসছি।
সংগঠনটি বিভিন্ন সময় কুয়াকাটা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাবে সাবেক সভাপতি, ইব্রাহিম ওয়াহিদ বলেন মানবিক সেবায় বরাবরই ডু সামথিং ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা অনেক আগে থেকে কুয়াকাটার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে থেকে কাজ কর করছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আমরা তাদের এই সামাজিক ও মানবিক কর্মকান্ডকে সাধুবাদ জানাই যাতে আগামী দিনগুলোতে আরো মানুষকে যেন তারা সহয়তা করতে পারে। আমরা স্থানীয়রা তাদেরকে এই ভালো কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি যাতে খুব সহজে এই অসহায় মানুষ গুলো সেবা পায়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত