
গাজীপুরের শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা এখন আর শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ এই উৎসবে যেমন থাকে আনন্দ-উচ্ছ্বাস, তেমনি ছড়িয়ে পড়ে সম্প্রীতির বার্তা। সেই আনন্দের অংশীদার করতে গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে হিন্দু সম্প্রদায় এবং তাদের শিশু কিশোরদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল বাচ্চু।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শ্রীপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজা মন্দিরের সভাপতি হরি নারায়ন চৌহানের সভাপতিত্বে এবং শ্রী দুলাল চৌহানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি,বিএনপি নেতা মোসলেহ উদ্দিন মৃধা, এড আহসান কবির, বিল্লাল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত