
জেলার প্রত্যন্ত অঞ্চলের ৬ মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে সমস্যা হচ্ছিল। এই ৬ মেধাবী শিক্ষাথীর
উচ্চশিক্ষার স্বপ্ন সারথি হয়ে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অর্থের অভাবে কারো উচ্চশিক্ষার পথ বন্ধ হতে পারে না। এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ নাগরিক হয়ে জেলার মুখ উজ্জ্বল করবে বলে আমাদের বিশ্বাস। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আর্থিক সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর যখন পরিবারে চিন্তার ছাপ পড়েছিল, তখন জেলা প্রশাসনের এই সময়োপযোগী সহায়তা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত