পিরোজপুরের কাউখালীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৪ /২৫ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৮ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ১ হাজার ১৪০ জন ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার, মাইনুল হুদা রোমান, ফাহিম হোসেন প্রমুখ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত