
শুক্রবার (১৭-১০-২৫) সন্ধা শেষে লালমনিরহাট জেলাপরিষদ মিলনয়তন (পুরাতন) এ জেলা প্রশাসন, লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমি, লালমনিরহাট, লালনের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তরা লালন এর জীবনী নিয়ে আলোচনা করেন। সে সময় লালন যে ধর্মীয় কুসংষ্কার বা ধর্মীয় গোড়ামীর দ্বারা নির্যাতিত হয়েছিলেন, লালন যে সিরাজ সাই দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং রবীন্দ্র নাথ ঠাকুর লালন দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তিনি লালনের বেশ কিছু গান প্রকাশিত করেছিলেন, সে বিষয়টি আলোচনায় ফুটে উঠে। বক্তরা লালনের আধ্যাতিকতা বাদ নিয়েও আলোচনা করেন ।
আলোচনা শেষে লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা মায়ের তরী নামে একটি সাংষ্কৃতিক সংগঠন লালনের গান পরিবেশন করেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত