“শহীদ জিয়া অমর হউক”, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ”, “দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে বামনা সদরের প্রধান প্রধান সড়ক।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বামনা উপজেলা শ্রমিক দলের আয়োজনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শুক্রবার (২ মে) সকাল ১০ ঘটিকায় বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে শেষ হয়।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাীদ দল বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আকন রানা, যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত কবির হাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বামনা উপজেলা শাখা, মেঃ মিজানুর রহমান মজনু যুগ্ম আহ্বায়ক উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি,
মোঃ সালাহউদ্দিন হাওলাদার সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, এ্যাডঃ মোঃ মসিউর রহমান হাসিব জমাদ্দার যুগ্ম আহ্বায়ক উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, মোঃ গোলাম কিবরিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মোঃ মেহেদী হাসান সুমন হাওলাদার
সভাপতি উপজেলা জাতীয়তাবাদী নবীন দল, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয়তাবাদ শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন জমাদ্দার আহ্বায়ক উপজেলা শ্রমিক দল, সিঃ যুগ্ম আহ্বায়ক মোঃ হেমায়েত উদ্দিন বাচ্চু,উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ,সঞ্চালনায় ছিলেন মোঃ রিপন সর্দার যুগ্ম আহ্বায়ক উপজেলা শ্রমিক দল, মোঃ ইসমাইল হোসেন যুগ্ম আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল মোঃ ছগীর হোসেন খান সাধারণ সম্পাদক উনিয়ন শ্রমিক দল বামনা সদর ইউনিয়ন প্রমুখ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত