
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ভাণ্ডারিয়া পৌর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারী) ভাণ্ডারিয়া পৌর শহরে-------- অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন পৌর যুবদলের সভাপতি মোঃ মেহেদী হাসান মুন্সী।
আলোচনা সভায় ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাকায়েত হোসেন মিঠু মুন্সী, জিয়া মঞ্চর সভাপতি মোঃ তারিক আল-আমিন, পৌর কৃষক দলের সভাপতি শামীম শিকদার, সাধারণ সম্পাদক আল-আমিন মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বাবু, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, যুবদল নেতা এইচ এম রানা, ফেরদৌস সিকদার ও পৌর কৃষক দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর জন্য দোয়া করেন এবং বলেন, তাঁর অবদান জাতি আজীবন মনে রাখবে। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত