ভোলা বোরহানউদ্দিন উপজেলা দেউলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন ব্যাপারী নেতৃত্বে এক বিশাল শোডাউন। ১৩ ই অক্টোবর রবিবার সকালে দেউলা ইউনিয়ন বিএনপি'র প্রাণকেন্দ্র মজম বাজার হতে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল, অটো রিক্সা ও ট্রাকযোগে শোডাউন নিয়ে বোরহানউদ্দিন পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বেচ্চাসেবক দলের সভাপতি দুলাল ব্যাপারী, ছাত্রদল নেতা মেহেদী হাসান, জাকির ব্যাপারী। এছাড়া আরো উপস্থিত ছিলেন খোরশেদ আলম বেপারী, অলিউল্লাহ, বাবুল মাঝি,কবির মাঝিসহ ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতা কর্মীগন।
পরে বোরহানউদ্দিন উপজেলা থেকে শোডাউনটি বের হয়ে দেউলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে মজম বাজার এসে শেষ হলে জনতার উদ্দেশ্যে আমির হোসেন বেপারী বলেন আমাদের মধ্যে পদ এবং পদবী নিয়ে কোন বিরোধ নেই। তিনি আরো বলেন আমার নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপির আহবায়ক মাহফুজা সুলতানার সকল নির্দেশ মেনে হাফিজ ভাইয়ের সৈনিক হয়ে দেউলা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে মাঠে কাজ করবো।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত