
“পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন,ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম শুরু করেছে ফুলপুর পৌরসভার আয়োজনে শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে একটি র্যালি বের করা হয়।র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উদ্বোধনী স্থানে এসে শেষ হয়।
এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া, সাংবাদিক নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত