
মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে সন্ধ্যার পরে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের সহধমিনী।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা আইসিটি অফিসার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, শিল্পকলা একাডেমীর সদস্য সুব্রত রায়, মনিরুজ্জামান মনির, মাইনুল হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সংগীত অনুষ্ঠান শেষে চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত