লাখাইয়ে লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলামের বিরোদ্ধে উপজেলার করাব গ্রামের আওয়ামীলীগের নেতা আব্দুল কদ্দুছ সাংবাদিকের বিরোদ্ধে মিথ্যা ও হয়রানি মুলক থানায় মামলা । ফ্যাসিস আওয়ামীলীগের দোসর আব্দুল কদ্দুছ গত ১৭ বছর দাপটের সাথে চলাফেরা করত।
এখনো সে পুরানো রুপ পাল্টায়নি উপজেলার করাব গ্রামের সাংবাদিক রফিকুল ইসলাম এবং একই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুছের মধ্যে জমি পানি নিষ্কাশন সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের মধ্যে মনমালিন্য হয়েছিল।
এরই জের ধরে আওয়ামীলীগের নেতা আব্দুল কদ্দুছ প্রকৃত ঘটনাকে আড়াল করে সাংবাদিক রফিকুল ইসলামকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য তার বিরোদ্ধে একটি মিথ্যা,কাল্পনিক ও মানহানিকর অভিযোগ লাখাই থানায় দায়ের করায় এ নিয়ে লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ এবং সাধারণ মহলের মধ্যে নিন্দার ও প্রতিবাদের ঝড় বইছে।
সাংবাদিক বৃন্দ ও সাধারণ মহল মনে করেন, ৫ই আগস্ট দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হলেও ফ্যাসিস্টের দোশররা এখনো দেশের প্রতিটি এলাকার আনাছে কানাছে বিদ্যমান রয়েছে। সে সকল দোসরদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে,তদন্তকারী কর্মকর্তা লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হালিম বলেন, আপনি থানায় আইসেন, এবিষয়ে সরাসরি কথা বলব আপনার সাথে, সব বিষয় ফোনে বলা যায়না। এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলীর ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত