ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে পবিত্র রমজান ১৪৪৬ হিজরী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত।
১ মার্চ শনিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে উপজেলা চত্বর থেকে বোরহানউদ্দিন পৌরসভা বাজারের গুরুত্ব পূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে র্যালিতে অংশ গ্রহণ করেন, যুব উন্নয়ন অফিসার মোঃ মিজানুর রহমান, হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয় (ভারপ্রাপ্ত) মোঃ জাকারিয়া আজম, এ্যাডভোকেট মোহাম্মদ আলী, বোরহানউদ্দিন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার এফ এম আহাম্মদ রশিদ আরাফাত,মডেল কেয়ার টেকার মোঃ মোজাম্মেল হক,সাধারণ কেয়ার টেকার আবদুস সালাম,মোঃ জাফর ইকবাল,মোঃ জাবের,শিক্ষক হাফেজ ওজিউল্যাহ।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত